Saturday, July 17, 2010

দুই দিনের কান্নাকাট্টি, পত্রিকায় লেখালেখি, ব্যাস!!! তারপর আমরা ভুলে যাই সব!!!!!


০৪ ঠা জুন, ২০১০ দুপুর ২:০২

শেয়ার করুন:                   Facebook 
গতকাল বাসায় ঢোকার সাথে সাথেই খবর পেলাম বিশাল অগ্নিকাণ্ডের । আমাদের বাসা থেকে নাকি সেই আগুনের শিখা দেখা গেছে । এতোদুর থেকে সেই আগুনের ঝাঝে দক্ষিণের আকাশটা হলুদ হয়েছিল ; মিডিয়া মারফতে খানিকক্ষণের মাঝেই জানা গেল ঘটনাস্থল আর ঘটনা। চাঁনখারপুল, নিমতলী, কায়েৎটুলী... আমার খুব পরিচিত এলাকা ।বিশ্বদ্যিালয় জীবন থেকে চেনা জানা ঐ এলাকা; এখন্ও খুব মাঝেসাঝেই যা্ওয়া হয় । শুনেই ভাবছিলাম এতো ঘিঞ্জি এলাকা..... রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে লাশ বাড়ে...
সকাল হবার পর সেটা ১০০ ছাড়িয়ে গেল । 

আর ওদিকে বেগুনবাড়ীতে ৩০ এ এসে থেমে গেল.....

আজ নিহতদের জন্য দোয়া হবে

কাল নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক !!
 

পরশু পর্যন্ত হয়তো পত্রিকা গুলোতে সম্পাদকীয়; উপসম্পাদকীয় লেখা হবে । আহতদের নিয়ে কয়েকদিন টানাটানি..... তারপরও ????
আমাদের ব্যস্ততা, খবরের নিচে খবর চাপা..... আমরা ভুলে যাবো । শরীরের ক্ষত নিয়ে বাচবে কিছু মানুষ; মনের ক্ষত নিয়ে থাকে স্বজনেরা । 

আর আমরা ভুলে যাবো সব। 

তোমাদের মৃত্যুর জন্য কেহ দায়ী নহে; দায় নিয়তি । কেননা তোমাদের নিয়তি তোমাদের এদেশে নিয়ে এসেছিল । এদেশে জন্মেছিলে । 
সকল আত্মা শান্তি পাক ।

0 comments:

 

Copyright 2008 All Rights Reserved @Raha Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com