Thursday, June 24, 2010

জীবনরঙ্গঃ আমি একটা ভুদাই আ্মার চাই এক হাজার কোটি টাকা আর আমি নেই ৫ টাকা


১৮ ই মে, ২০১০ রাত ১২:৪০

১.
আমি একটা ভুদাই আ্মার চাই এক হাজার কোটি টাকা আর আমি নেই ৫ টাকা । এক পাগল টাইপের ভিক্ষুককে হাত পাততে দেখে ৫ টাকা দেবার পর এমন কথা শুনে কিছুটা হতভম্ব হলাম । ৫ টাকা সাধারণত দেই না, ২ টাকা দিতাম । কিন্তু কিছুদিন আগে ২ টাকা দেয়াতে এক বৃদ্ধ ভিক্ষুক মুখ ঝেটকিয়ে বলে ২ টাকায় কি হয়?? এরপর যেন সে আমারে টাকাটা ফেরত দেবে এমন একটা ভাব । তারপর থেকে যদি কখনও কাউরে ভিক্ষা দেই ৫ টাকা দেবার চেষ্টা করি । অবশ্য আমি ভিক্ষা দিতে কোনভাবেই রাজি নই । খুব কম ক্ষেত্রেই দেই । সেদিন ৫ টাকা দেবার পর বুঝতে পারলাম পাগল এই টাকা দিয়ে নেশা করবে । তার দরকার হাজার কোটি টাকা আর আমি তারে দেই মাত্র ৫ টাকা !!!
২.
বিশ্ববিদ্যালয় জীবনে চাঁনখারপুলে রাতের খাবার খাওয়া হতো প্রতিরাতে । সেই সূত্রে চানখাঁনরপুলে আড্ডাও দেয়া হতো টুকটাক । একেবারে হোসনী দালান সংলগ্ন এলাকায় তাই পরিচিত মানুষজন কম নেই । দীর্ঘদিন সেদিকে যাওয়া হয় নাই । এবার কোরবানী ঈদের পর হঠাৎ সেদিকে ঘুরতে গেছিলাম । অনেকদিন পর অনেকের সাথে দেখা , আড্ডা । বেশির ভাগ গল্পই সদ্য শেষ হওয়া কোরবানী ঈদের । তো এর মাঝে একজন শুরু করল তার হাট থেকে গরু কিনে বাড়ি আসার গল্প... আইতে আইতে গরু গিয়ে পড়ল ড্রেনে । আমরা সামন থন দুইজন আর পিছন থন দুই জন মিল্যা টানবার লাগছি মাগার উঠে না, গরু খানকির পোলায় দেহি নড়েই না..

0 comments:

 

Copyright 2008 All Rights Reserved @Raha Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com