আর অল্প কিছুক্ষণ পরেই নতুন বছরের সূর্যোদয় হবে । ঠিক তার কিছুক্ষণ আগেই হুট করে হয়ে গেল একপশলা বৃষ্টি, যেন পুরনো-জীর্ণ-মলিনকে ধুয়ে মুছে নিয়ে গেল । পুরনো বৎসরের আবর্জনা, গ্লানি, জরা ধুয়ে মুছে নিয়ে যেন প্রকৃতি স্নান করে শুচি হয়ে নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাবে । নতুন বছরের সূর্যোদয়ের সাথে সাথে সবাই জানাই শুভ নববর্ষ ।
শুভ নববর্ষ ১৪১৭ আর বৈশাখকে স্বাগত জানাইঃ
এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।।
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।।
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment