Wednesday, February 23, 2011

একনজরে সব অপরবাস্তব

2 comments
 সামহোয়্যার ইন ব্লগ থেকে নির্বাচিত কিছু ব্লগের সংকলন অপরবাস্তব । মুলতঃ ব্লগারদের সারা বছরের লেখা থেকে নির্বাচিত কিছু লেখার এ সংকলন প্রতি বছরে একুশে বইমেলায় প্রকাশিত হয়। যার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল ২০০৭ সালে। এ বছর এসে অপর বাস্তব ৫ পা দিলো।

ব্লগকে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেয়া আর ব্লগের লেখার মান আর লেখকদের সাথে সাধারণ পাঠকদের পরিচয় করিয়ে দেবার একটা উদ্যোগ । আর সেই উদ্যোগের ধারবাহিকতাতেই অপরবাস্তব প্রকাশিত হয়ে যাচ্ছে। আর অপরবাস্তব প্রথম চারটি এর প্রকাশনা করছে "ছাপাকল"। এবার বইটি প্রকাশিত হয়েছে "শুদ্ধস্বর" থেকে।


অপরবাস্তব-১
প্রথম প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০০৭, একুশে বইমেলা
বইয়ের ধরন : মিশ্র
সম্পাদকমণ্ডলী : বাকীবিল্লাহ, কৌশিক আহমেদ, অন্যমনস্ক শরৎ, রাসেল পারভেজ, আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, সাদিক মোহাম্মদ আলম, সৈয়দ সাখাওয়াৎ।
প্রচ্ছদ : রাহা
প্রকাশনা : ছাপাকল

অপরবাস্তব-২
প্রথম প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০০৮, একুশে বইমেলা
বইয়ের ধরন : মিশ্র (গল্প ও কবিতা)
প্রধান সংকলক : অন্যমনস্ক শরৎ
সহযোগী সংকলক : অমি রহমান পিয়াল, অন্ধকার, আতিকুল ইসলাম আনন, উদাসী স্বপ্ন, কৌশিক আহমেদ, নওরীন সুলতানা, নাজিম উদদীন, মনের কথা, মুজিব মেহদী, যীশু, রাসেল পারভেজ, সাদিক মোহাম্মদ আলম, সৈয়দ এহসানুল হাবিব, শওকত হোসেন মাসুম, হোসেইন, বাকীবিল্লাহ।
প্রচ্ছদ : শাহরিয়ার হাসান সুলভ
প্রকাশনা : ছাপাকল

অপরবাস্তব-৩
প্রথম প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০০৯, একুশে বইমেলা
পৃষ্ঠাসংখ্যা : ৯৬, মূল্য : ১০০ টাকা
বইয়ের ধরন : গল্পগ্রন্থ
সম্পাদক : লোকালটক
প্রচ্ছদ : বিশ্বজিৎ
প্রকাশনা : ছাপাকল

অপরবাস্তব-৪
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১০, একুশে বইমেলা
পৃষ্ঠাসংখ্যা : ১২৮, মূল্য : ১৩০ টাকা
সম্পাদক : লোকালটক, আবদুর রাজ্জাক শিপন ও কৌশিক আহমেদ
সহযোগী সম্পাদক : একরামুল হক শামীম ও নীরা আহমেদ অপ্সরা
প্রচ্ছদ : মাহবুবুর রহমান
প্রকাশনা : ছাপাকল

অপরবাস্তব-৫
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১০, একুশে বইমেলা
পৃষ্ঠাসংখ্যা : ১৬০, মূল্য : ২৫০ টাকা
সম্পাদক : কৌশিক আহমেদ, বাকীবিল্লাহ, রাশেদুল হাফিজ, রাসেল পারভেজ, অন্যমনস্ক শরৎ, লোকালটক (ফিউশন ফাইভ), সাদিক মোহাম্মদ আলম
প্রচ্ছদ : মেহেদী বানু মিতা
প্রকাশনা : শুদ্ধস্বর

অপরবাস্তব ৫ পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় "শুদ্ধস্বর" -এর ২৫৩-২৫৪ নং স্টলে ।

Monday, February 21, 2011

ছবিব্লগঃ অপর বাস্তব ৫-এর মোড়ক উন্মোচন

0 comments
ছবিব্লগঃ অপর বাস্তব ৫-এর মোড়ক উন্মোচন









*ছবিগুলো মোবাইলে তোলা

Friday, January 28, 2011

মেহেরজানঃ মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধতপূর্ণ বেহেয়াপনার ফ্যান্টাসী

2 comments
মেহেরজান এসময়ের সমালোচিত চরিত্র। এই চরিত্রের মুল উপাদান আইন ও সালিস কেন্দ্র থেকে প্রকাশিত "নারীর একাত্তর" বইয়ের পৃ. ১৪৫ এর কাহিনী যেখানে বলা হয়েছে  "...পাকিস্তানি বাহিনীর মেজর আলতাফ করিম প্রিয়ভাষিণীর জীবন বাঁচান এবং সেনাশিবিরের ক্রমাগত নির্যাতনের হাত থেকে রক্ষা করেন ... " ব্যস।। এতটুকু তথ্যের উপর নির্ভর করে পুরো সিনেমাটি নির্মিত হয়েছে একটি কাল্পনিক কাহিনীর উপর । একটি চলচ্চিত্র এমন কাহিনীর উপর নির্মিত হতেই পারে কিন্তু প্রশ্ন উঠছে মুক্তিযুদ্ধের মতো এমন সংবেদনশীল বিষয়ের এমন কাল্পনিক বয়ান নিয়ে।  যেখানে পরিচালক মুক্তিযুদ্ধকে হেয় করেছেন, বীরঙ্গনাদের নির্যাতন-নিপীড়ণকে গৌণ করে বরং নির্লজ্জ প্রেমের খেলায় মেতেছেন এবং  পাকিস্তানী সেনাবাহিনীর হায়েনাদেরকে মানবিক বোধের মানুষ বানানোর ঘৃণ্য প্রয়াস নিয়েছেন। মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল (!!) পরিচালকের মুক্তিযুদ্ধকে ভিন্ন আঙ্গিকে বিশ্লেষনের নামে এমন পাকিস্তানপ্রেম কে ধিক্কার জানাই ।
আজকের প্রথম আলোতে রুবাইয়াত নিজেকে ডিফেন্ড করছেন । ব্লগে কিংবা যেকোন আলোচনায় পাকিস্তানপ্রেমীরা যেভাবে ইতিহাস হাতড়ে খুঁজে মরেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস  তেমনিভাবে তিনি হাতড়ে খুঁজেছেন কতজন নারী ধর্ষিত হয়েছেন, আর তার তথ্য প্রমাণ। প্রশ্ন জাগে আর কতজন নারী ধর্ষিত হলে তিনি সঠিক ইতিহাস খুঁজে পেতেন ?? নিজেকে ডিফেন্ড করতে তিনি তথ্য প্রমাণ খুঁজেন অথচ তিনি তার সিনেমা  নির্মান করেছেন ঐতিহাসিক পটভূমিতে কিন্তু কল্পনার ভিত্তিতে। নাকি তিনি খুঁজছিলেন পাকিস্তানীদের মহান বানানো দলিল-দস্তাবেজ ? না পেয়ে তিনি আশাহত হয়েই এমন কাল্পনিক আখ্যানের আশ্রয়ে মুক্তিযুদ্ধকে হেয় করে বীরঙ্গনাদের যাতনাকে নিয়ে এমন রঙ্গলীলায় মেতে উঠেছেন !?! আর পাকিস্থানী মেজরকে বানিয়েছেন তার হিরো । নৃশংস পাকিস্তানী হয়েছে মহান !!  এমন পাকিস্তানপ্রেম এর জন্য তাকে বাহবা পেতেই পারেন !!!!!! তবে মজার বিষয় হচ্ছে তিনি নাকি স্নাতকোত্তর পর্যায়ে থিসিস করেছেন বীরঙ্গনাদের নিয়ে !! আর নির্মাণ করেছেন ফেরদৌসী প্রিয়ভাষিণীর একটি উক্তি থেকে অথচ উনি প্রিয়ভাষিণীর উপর যে অন্যায় অত্যাচার আর নির্যাতন করা হয়েছে তা গৌণ্য করে ফেললেন।

তিনি বলেছেন ইতিহাসকে বিভিন্ন দৃষ্টিকোন থেকে দেখার সুযোগ আছে । হুমম .. তা ঠিক । আমরা যখন দেখি একজন বীরঙ্গনার নিযার্তনের নির্মম চিত্র ঠিক সেই ছবিটি তিনি দেখেন বীরঙ্গনার নির্লজ্জ প্রেমলীলা। এই ভিন্ন দৃষ্টিভংগি অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। যে দৃষ্টিভংগি  রাজাকার আর দোসরদের। এই সময়ে এই ছবি প্রদর্শনের পিছনে অন্যকোন ইন্ধন আছে কিনা গূঢ় কোন রহস্য আছে কিনা, সেভাবনার অবকাশ থেকে যায়।

মেহেরজান  নির্লজ্জ ইতিহাস বিকৃতির ছবি। শহীদ-বীরঙ্গনাদের আত্মত্যাগের সাথে প্রতারণার ছবি। মুক্তিযুদ্ধকে অপমান করা ঔদ্ধতপূর্ণ, বেহেয়াপনার ফ্যান্টাসী।
 

Copyright 2008 All Rights Reserved @Raha Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com